অর্জুন দেবনাথ :: মৌলভীবাজার জেলার, মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের নির্দেশনায় এসআই মোহাম্মদ মাসুক মিয়া, এএসআই রকি বড়ুয়া, এএসআই মোঃ রেজাউল করিম, আবুল বাছেদ রাফি, চন্দ্র শেখর মুখার্জী, মোকারাবি আহমেদ সকলেই জেলা গোয়েন্দা শাখার, মৌলভীবাজারসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময় ১৭/০৫/২০২১ খ্রি. বিকালে ০৪.৫০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন পঞ্চেশর গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের নাম ১। আতাউর রহমান (৩৪), পিতা-তারা মিয়া, সাং- তারাচং, ২। রথিন্দ্র মালাকার, পিতা- মৃত গিরিশ চন্দ্র মালাকার, সাং- কর্ণিগ্রাম, উভয় থানা- রাজনগর, জেলা – মৌলভীবাজার।
ঘটনা স্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম তাস, কড়ি ও নগদ ৩,৩১০/- টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
মৌলভীবাজারকে জুয়া ও মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।
1:14 am, Wednesday, 13 May 2026
News Title :
“জুয়া” খেলা অবস্থায় দুই জন গ্রেফতার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:34:20 am, Tuesday, 18 May 2021
- 490 Time View
Tag :
Popular Post
























