অর্জুন দেবনাথ : মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের পরিচালনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
২৮শে জুন রাত ১০টা ৫০ মিনিটে পৌরশহরের কাজিরগাওয়স্হ পূর্ব সুলতানপুর এলাকার ইব্রাহিম টাওয়ারের সামনে রাস্তাগামী পাকা রাস্তার উপর থেকে (এক কেজি )গাঁজাসহ মোঃ নুর রাজ প্রকাশ নুরকাছ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃত আসামী মোঃ নুর রাজ প্রকাশ নুরকাছ পিতা- মৃত গিয়াস উদ্দিন, সাং- দিঘীরপাড়, পোঃ- ইনাতগন্জ, থানাঃ -নবিগন্জ, জেলা: হবিগঞ্জ । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
বি:দ্র: মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।
8:32 am, Wednesday, 10 June 2026
News Title :
জেলা গোয়েন্দার অভিযানে “এককেজি” গাঁজাসহ যুবক আটক
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:27:07 pm, Tuesday, 29 June 2021
- 557 Time View
Tag :
Popular Post


























