5:22 pm, Thursday, 18 June 2026

জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভায় মারামারির ঘটনায় ১জন আহত

স্টাফ রিপোর্টার : আগামী ২৮ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ‍্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় পানসী রেস্টুরেন্টের ২য় তলায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভা চলাকালীন সময় ২য় তলার সভায় যোগদান করতে আসা নেতৃবৃন্দরা উপরে উঠতে নিষেধ দেওয়ায় নিচ তলায় উঠানামার সিঁড়িতে মারামারির ঘটনায় ১ জন আহত হয়েছেন। তাঁর নাম সুহিন আহমেদ। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য।

জানা যায়, সভা চলাকালীন সময়ে অনুমান বেলা সাড়ে ১১টায় পানসী রেস্টুরেন্টের দু’তলায় উঠতে দেবে না বলে উঠানামার সিঁড়িতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে বাধা প্রদান করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, তার ছোট ভাই স্বেচ্ছাসেবক দলের সদস‍্য নুরজালাল মন্টিসহ আরও কয়েকজন। তখন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের কথা কাটাকাটি হয়, পরে মারামারির ঘটনা ঘটে।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সুহিন আহমেদ তার ডান চোখে ছুড়ির আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন বলেন, সভা শেষে ঠেলাধাক্কার ঘটনা ঘটেছে। সেটা আমি শুনেছি। ১ জন আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, আমি ঘটনাটি খুঁজ নিয়ে দেখছি।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির সিলেটের একটি প্রোগ্রামে উপস্থিত থাকায় তিনি কথা বলতে পারেননি। তবে তিনি বলেন ১ ঘণ্টা পরে এ বিষয়ে কথা বলতে পারবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভায় মারামারির ঘটনায় ১জন আহত

Update Time : 03:55:09 pm, Saturday, 24 May 2025