12:58 am, Wednesday, 7 October 2026

জোতার মৃত্যু নিয়ে কটূক্তি, আল-তাওয়ুনের দুই ম্যাচের স্টেডিয়াম নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট : পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতার মৃত্যুকে ঘিরে আপত্তিকর স্লোগানের ঘটনায় কঠোর শাস্তি পেয়েছে সৌদি আরবের ক্লাব আল-তাওয়ুন। সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) ডিসিপ্লিনারি কমিটি ক্লাবটিকে ১ লাখ রিয়াল (প্রায় ২৩ হাজার ইউরো) জরিমানা করেছে।

পাশাপাশি পরবর্তী দুই হোম ম্যাচ দর্শকশূন্য মাঠে খেলার নির্দেশ দেওয়া হয়েছে।
আল-হিলালের বিপক্ষে লিগ ম্যাচে আল-তাওয়ুনের সমর্থকদের একটি অংশের কাছ থেকে আপত্তিকর স্লোগান শোনা যায়।

এসব স্লোগান ছিল আল-হিলালের মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে, যিনি প্রয়াত দিয়োগো জোটার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
ঘটনাটি সৌদি ফুটবলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

দেশটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন ফুটবল ব্যক্তিত্বও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
আল-নাসরের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সমর্থকদের এমন আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন,
‘লিগকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং এ ধরনের সমর্থকদের আচরণের শাস্তি দিতে হবে। এটা আর ফুটবল নয়। কিছু সীমারেখা নির্ধারণ করতে হবে। যারা এমন আচরণ করে, তাদের আর কখনো স্টেডিয়ামে প্রবেশের সুযোগ দেওয়া উচিত নয়।’

জোটার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন নেভেস। ম্যাচ শেষে এই ঘটনায় নিজের কষ্ট লুকাতে পারেননি তিনি। নেভেস বলেন, ‘আমি আশা করি, তারা যা করেছে তার পর তারা গিয়ে প্রার্থনা করবে না।’

আল-হিলালের বিপক্ষে ম্যাচে ৬-০ গোলের বড় পরাজয়ের পর মাঠের বাইরের এই বিতর্কের পাশাপাশি মাঠের পরিস্থিতিও কঠিন হয়ে পড়ে আল-তাওয়ুনের জন্য। ওই হারের পর কোচ জারকো লাজেতিচকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। এরপর দল সামলানোর দায়িত্ব দেওয়া হয় সাবেক খেলোয়াড় জিহাদ আল-হুসেইনকে।

চলতি লিগে সাত ম্যাচ শেষে মাত্র তিন পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে রয়েছে আল-তাওয়ুন। আগামী দুই হোম ম্যাচে আল-রাইয়ান ও আল-কাদসিয়ার বিপক্ষে দর্শকহীন মাঠে খেলতে হবে তাদের।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

চোরাই মোটরসাইকেল, ০২টি গরু ও ০১টি প্রাইভেট কার উদ্ধার, ৩ জন গ্রেফতার

জোতার মৃত্যু নিয়ে কটূক্তি, আল-তাওয়ুনের দুই ম্যাচের স্টেডিয়াম নিষেধাজ্ঞা

Update Time : 08:26:28 am, Wednesday, 16 September 2026