কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার-২ আসনে ইসলামি ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসেন রহমানী ভোটারদের ঝাঁড়-ফুক,পারি পড়া ও তেল পড়া দিয়ে অভিনব উপায়ে ভোট চাইতে দেখা যায়।ভোটের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা উপায়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন লভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনে।এ আসনে ইসলামি ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী মিনার প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসেন রহমানী শুক্রবার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে ভোটের প্রচার-প্রচারণা চালান। এ সময় তিনি নারী পুরুষ ভোটারসহ শিশুদেরকে ঝাঁড়-ফুক, পানি পড়া, তেল পড়া দিতে দেখা গেছে। এ সময় ভক্ত ও মুরিদরা প্রার্থীকে ঘিরে রাখেন এবং তাঁর কাছে ঝাঁড়-ফুক, পানি পড়া, তেল পড়া চান। তিনিও ভক্তদের আবদার রেখে মিনার প্রতীকের ভোট প্রত্যাশা করেন। ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আসলাম হোসেন রহমানী বলেন, অনেক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করলেও ইসলামী ঐক্যজোটের প্রার্থীরা দলীয় সিদ্ধান্তে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠ না হলে আমরা যথাসময়ে নির্বাচন বয়কট করব। উন্নয়ন বঞ্চিত কুলাউড়ায় প্রার্থীদের মিথ্যা আশ^াসের প্রতিযোগিতা চলছে। গেল পনেরো বছরে তো দৃশ্যমান কোন ন্নয়ন হয়নি এ আসনে। আমি নির্বাচিত হলে কুলাউড়া থেকে রবিরবাজার সড়ক সহ সকল আঁকাবাক সড়ককে সোজা করে দিব। কুলাউড়া শহর বাইপাস ও রবিরবাজার বাইপাস সড়ক নির্মাণ করে যানজট নিরসন করব।হাকালুকি হাওরের মাছ স্থানীয় জেলেরা যাতে আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারে সেই ব্যবস্থা করব। সংসদে ইসলামের পক্ষে অবস্থান নেব। এ সময় তিনি পানি পড়া ও তেল পড়া প্রসঙ্গে বলেন, আমি যেখানেই প্রচারণায় যাই আমার ভক্তরা আমাকে ঘিরে ধরেন দোয়া নিতে। মানুষের আবদার তো ফেলতে পারি না তাই বাধ্য হয়ে তাদের আবদার মেটাতে হয়।শুক্র ও শনিবার কুলাউড়া উপজেলার রবিরবাজার, রাউৎগাঁও, কর্মধা ও টিলাগাঁওয়ের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, প্রতিদ্বন্ধী নির্বাচনী প্রার্থীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে শহর থেকে গ্রামের বিভিন্ন এলাকা। বিভিন্ন
প্রার্থীর পক্ষে সমর্থকেরা মোটরসাইকেল শো-ডাউন, মিছিল, নির্বাচনী ।
5:20 am, Thursday, 18 June 2026
News Title :
ঝাঁড়-ফুক তেল-পানি পড়া দিয়ে অভিনব উপায়ে ভোটের প্রচারণাঝাঁড়-ফুক তেল-পানি পড়া দিয়ে অভিনব উপায়ে ভোটের প্রচারণা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:15:02 pm, Saturday, 30 December 2023
- 373 Time View
Tag :
Popular Post



























