10:09 am, Monday, 18 May 2026

টিসিবির পণ্য বিক্রি শুরু

ড্স্কে রিপোর্ট :: করোনা পরিস্থিতিতে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারাদেশে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রবিবার সকাল থেকেই এসব পণ্য সংগ্রহ করতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর মিরপুর, খামারবাড়ি, কারওয়ান বাজার ও প্রেসক্লাব এলাকায় টিসিবির ট্রাক থেকে পণ্য বিক্রি করতে দেখা গেছে।

জানা গেছে, ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। দেশব্যাপী ৪০০ ট্রাকে আগামী ১৭ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।

টিসিবির ট্রাক থেকে প্রতিকেজি চিনি পাওয়া যাচ্ছে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারছেন। এছাড়া প্রতিকেজি মসুর পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন।

দেশব্যাপী ৪০০ ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রয় কার্যক্রম চলছে। এর মধ্যে ঢাকায় ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাকে এ পণ্য বিক্রি করা হচ্ছে।

টিসিবি সূত্র জানিয়েছে, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৬০০ থেকে ৮০০ কেজি চিনি, ৩০০ থেকে ৬০০ কেজি ডাল ও ৮০০ থেকে ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ।

টিসিবির পণ্য বিক্রি শুরু

Update Time : 09:27:27 am, Sunday, 6 June 2021