8:48 am, Tuesday, 12 May 2026

ডাক বিভাগের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডাক বিভাগের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ বিভাগের মাধ্যমে পচনশীল পণ্যও পাঠানোর ব্যবস্থা করতে হবে।

আজ বৃহস্পতিবার (২৭ মে) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর আগারগাঁওয়ে ডাক বাক্সের আদলে নির্মিত নতুন ডাক ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাক বিভাগকে গ্রাহক সেবা বাড়ানোর আহ্বান জানান প্রধানমমন্ত্রী।

নতুন ডাক ভবন উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের নবনির্মিত সদর দপ্তর ডাক ভবনে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। দুটি বেজমেন্টসহ ১৪তলা ডাক ভবনটি নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ৯১ কোটি ৭৩ লাখ টাকা।

নবনির্মিত ডাক ভবনটিতে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিক্যাল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিগত সুবিধা রয়েছে।

আগারগাঁওয়ে ডাক ভবন প্রান্তে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিনসহ প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট কর্মচারীরা।

Tag :
About Author Information

Sirajul Islam

পুলিশি হয়রানি ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

ডাক বিভাগের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে : প্রধানমন্ত্রী

Update Time : 06:45:46 am, Thursday, 27 May 2021