9:32 am, Thursday, 11 June 2026

ডা. শফিক উদ্দিন রোগী দেখার সময় মৃত্যু

স্টাফ রিপোটার: রোগী দেখার সময় মারা গেলেন ডা. শফিক উদ্দিন আহমদ। তিনি ছিলেন মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন।

আজ বুধবার (১০ জানুয়ারি) মৌলভীবাজার শহরের কাশিনাথ রোড এলাকায় রোগী দেখার সময় এ ঘটনা ঘটে। ডা. শফিক উদ্দিন আহমদের মৃত্যুতে মৌলভীবাজারে শোকের ছায়া নেমে এসেছে। তার বয়স হয়েছিল ৭৫ বছর (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। প্রবীণ এ চিকিৎসকের মৃত্যুতে পুরো পরিবার, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী গভীরভাবে শোকাহত।
পরিবারিক সূত্রে জানা গেছে, তিনি খুব হাসিখুশি ও রোগীবান্ধব চিকিৎসক ছিলেন। বাসায় নিয়মিত রোগী দেখতেন। গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। বুধবার বাসায় রোগী দেখছিলেন। দুপুর ২টা ৫ মিনিটের দিকে তিনি রোগী দেখা অবস্থায় আকস্মিক মৃত্যুর কোলে পড়েন। ধারণা করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ছিলেন ডা. শফিক উদ্দিন আহমদ। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামে।
মরহুমের জানাজার সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

ডা. শফিক উদ্দিন রোগী দেখার সময় মৃত্যু

Update Time : 06:40:05 pm, Wednesday, 10 January 2024