4:51 am, Thursday, 18 June 2026

ডিজিএফআই ও আনসার-ভিডিপিতে নতুন মহাপরিচালক নিয়োগ

বাঁ থেকে—আনসার ও ভিডিপির ডিজি মে. জে. আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও ডিজিএফআই ডিজি মে. জে. মো. ফয়জুর রহমান

মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আনসার ও ভিডিপির ডিজি করা হয়েছে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে।

সোমবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর মহাপরিচালক, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আর মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি–এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

ডিজিএফআই ও আনসার-ভিডিপিতে নতুন মহাপরিচালক নিয়োগ

Update Time : 10:46:04 am, Monday, 12 August 2024