11:08 am, Friday, 13 March 2026

ডিজিটাল নিরাপত্তা আইনে রফিকুল ইসলাম মাদানী কারাগারে

ডেস্ক রিপোর্ট :: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কথিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রফিকুল ইসলাম মাদানীকে হাজির করা হয়। পরে বিচারক শরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠান।

বুধবার সকালে নেত্রকোণার গ্রামের বাড়ি রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র‌্যাব। পরে রাতে তাকে থানায় হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-১ এর নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।

হেফাজত নেতা মামুনুল হক এক নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনতার হাতে আটক হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয়াসহ ওয়াজের নামে অন্য ধর্ম, নারী বিদ্বেষী বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকার, দেশের প্রচলিত আইন ও সংবিধান নিয়ে আপত্তিকর মনগড়া বক্তব্য দিয়ে ওয়াজে নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ২৫শে মার্চ শাপলা চত্তর থেকে আটক করা হলে মুচলেকা দিয়ে ছাড়া পান বিতর্কিত এই বক্তা।

Tag :
About Author Information

Sirajul Islam

ডিজিটাল নিরাপত্তা আইনে রফিকুল ইসলাম মাদানী কারাগারে

Update Time : 12:03:10 pm, Thursday, 8 April 2021