12:45 am, Sunday, 9 August 2026

ডিজিটাল বাংলাদেশ পুরস্কারে মনোনীত কুলাউড়ার প্রাণিসম্পদ কর্মকর্তা

কুলাউড়া প্রতিনিধি :: ডিজিটাল বাংলাদেশ পুরস্কারে মনোনীত কুলাউড়ার প্রাণিসম্পদ কর্মকর্তা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২২’ পদক গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

তাকে জেলা পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২২’ এর সাধারণ সরকারি (শ্রেষ্ঠ ব্যক্তি) ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

আগামী ১২ ডিসেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর থেকে তাকে জানানো হয়েছে।

হবিগঞ্জ জেলা সদর নিবাসী ৩১তম বিসিএস ডা. মিঠুন সরকার ২০১৩ সালে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় ভেটেরিনারি সার্জন পদে যোগদান করে একই পদে মৌলভীবাজার সদর ও নরসিংদী সদর উপজেলায় দায়িত্ব পালনের পর পদোন্নতি নিয়ে ২০২১ সালে কুলাউড়ায় প্রাণিসম্পদ কর্মকর্তা পদে যোগদান করেন।

ডা. মিঠুন সরকার বলেন, ৭ বছরের শ্রম ও অদম্য চেষ্টা আর উদ্ভাবনের নিরন্তর প্রচেষ্টার প্রাপ্তি জাতীয় এ পুরস্কার।

এ পথ চলায় অসংখ্য মানুষের অবদান রয়েছে। এজন্য তিনি সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

অরক্ষিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’চিকিৎসা বঞ্চিত হাওর পারের হতদরিদ্র বাসিন্দারা

ডিজিটাল বাংলাদেশ পুরস্কারে মনোনীত কুলাউড়ার প্রাণিসম্পদ কর্মকর্তা

Update Time : 01:04:34 pm, Thursday, 8 December 2022