12:40 pm, Tuesday, 16 December 2025

“ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ২”

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ ১। রিয়াজ মিয়া(৫০) এবং ২। রাব্বি আহমেদ নাইম (১৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে (২ আগস্ট) রাজনগর থানাধীন দক্ষিণ ভূজবল এলাকা থেকে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আজ (২ আগস্ট) রাত ০১.০৫ ঘটিকার সময় এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ ভূজবল এলাকার আটককৃত রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।

রিয়াজ মিয়ার বাড়িতে তল্লাশি করে রিয়াজ মিয়া ও রাব্বি আহমেদ নাইম নামে দুজনকে আটক করা হয়। সেখানে তাদের হেফাজত থেকে ৫ টি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ”আটককৃত রিয়াজ মিয়া এবং রাব্বি আহমেদ নাইমের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) স্যারের সার্বিক দিক নির্দেশনায় মৌলভীবাজার জেলা থেকে মাদক নির্মূলে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

আসামিদের পুর্নাঙ্গ নাম ঠিকানা : ১। মো: রিয়াজ মিয়া, পিতা- মৃত আ: রশিদ ২। রাব্বি আহমেদ নাইম, পিতা- বুলবুল আহমেদ, উভয় সাং- দক্ষিণ ভূজবল, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহিদদের স্বরণে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

“ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ২”

Update Time : 08:00:07 am, Wednesday, 2 August 2023