9:09 pm, Saturday, 11 April 2026

ডিবি হেফাজতে থেকে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেন ছয় সমন্বয়ক

 অনলাইন ডেস্ক : মিন্টো রোডে ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক উদ্ভুত পরিস্থিতিতে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

রবিবার রাতে ডিবি অফিসে আলোচনা শেষে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে একটি যৌথ লিখিত বিবৃতি দিয়েছেন সমন্বয়করা। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের, সারজিস আলম, নুসরাত তাবাস্সুম।

লিখিত বিবৃতিতে বলা হয়, ‘কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানান সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। সুষ্ঠু তদন্তসাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

লিখিত বিবৃতিতে স্বাক্ষর করেন ছয় সমন্বয়ক

এতে আরও বলা হয়, ‘আমাদের প্রধান দাবি ছিলো কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। ‘সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সনদপত্র বিতরন ও সমাপনী অনুষ্ঠান

ডিবি হেফাজতে থেকে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেন ছয় সমন্বয়ক

Update Time : 05:07:19 pm, Sunday, 28 July 2024