12:24 am, Thursday, 11 June 2026

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল

ডেস্ক রিপোর্ট : আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার ছয় ম্যাচের সীমিত ওভারের ক্রিকেট সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।
আসন্ন মৌসুমে নিউজিল্যান্ড নারী দলের একমাত্র ঘরের মাঠের আন্তর্জাতিক সিরিজ এটিই।

মূলত ২০২৭ সালের শুরুতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল হোয়াইট ফার্নসদের। তবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি ২০২৭-এ পুনর্নির্ধারিত হওয়ায় অস্ট্রেলিয়া সিরিজটি পরে আয়োজন করা হবে।
ফলে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজই তাদের একমাত্র হোম অ্যাসাইনমেন্ট হিসেবে থাকছে।
বাংলাদেশ নারী দলের সফরের শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।

প্রথম ও দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর, নেলসনে। এরপর ১৫ ডিসেম্বর ওয়েলিংটনে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। ১৮ ডিসেম্বর ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২১ ও ২৩ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুইয়ে।

এর আগে ২০২২ সালে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। সেই সফরে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ এবং ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ নারী দলের নিউজিল্যান্ড সফরের সূচি:
১০ ডিসেম্বর | প্রথম টি-টোয়েন্টি, নেলসন
১২ ডিসেম্বর | দ্বিতীয় টি-টোয়েন্টি, নেলসন
১৫ ডিসেম্বর | তৃতীয় টি-টোয়েন্টি, ওয়েলিংটন
১৮ ডিসেম্বর | প্রথম ওয়ানডে, ওয়েলিংটন
২১ ডিসেম্বর | দ্বিতীয় ওয়ানডে, মাউন্ট মঙ্গানুই
২৩ ডিসেম্বর | তৃতীয় ওয়ানডে, মাউন্ট মঙ্গানুই

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল

Update Time : 09:46:38 am, Wednesday, 3 June 2026