11:08 pm, Thursday, 8 October 2026

ডেঙ্গু নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই: এলজিআরডি মন্ত্রী

ডেস্ক রিপোর্ট : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এমপি বলেছেন, ডেঙ্গু নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর সাধারণত ডেঙ্গুর পিক পিরিয়ড।

তাই বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কম থাকলেও সামনে সেপ্টেম্বর ও অক্টোবরসহ নভেম্বরের কিছু সময় নিয়ে সতর্ক থাকতে হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট (আইইউপিএইচপিএসপি) আয়োজিত
ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি ডেঙ্গু নিয়ে অ্যাকশন প্ল্যানের পাশাপাশি এখন থেকেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং সারা দেশে যাতে ডেঙ্গু ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’-অর্থাৎ রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগে থেকেই প্রতিরোধ করা অনেক বেশি কার্যকর।

তিনি বলেন, রাজধানী ঢাকায় গত শনিবার সকাল ৯টায় সচেতনতা কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে ডেঙ্গু প্রতিরোধে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজে নতুন প্রজন্মের সঙ্গে কথা বলে তাদের উদ্বুদ্ধ করেছেন। একই সময়ে দেশের ৬৪ জেলায় কেন্দ্রীয়ভাবে প্রচারণা চালিয়ে মানুষকে সচেতন করা হয়েছে।

এলজিআরডি সচিব মোঃ শহিদুল হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দ্যা ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার মিস.ইফফাত মাহমুদ, যুগ্ম সচিব শামসুল ইসলামসহ প্রমুখ

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ

ডেঙ্গু নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই: এলজিআরডি মন্ত্রী

Update Time : 07:37:48 am, Monday, 14 September 2026