10:25 am, Wednesday, 15 July 2026

ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন

স্টাফ রিপোটার :রাজধানী ঢাকায় রাজনৈতিক দলের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দায়ী ব্যক্তিদের চিন্তিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (এমজেইউজে)।
সোমবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটায় মৌলভীবাজারের চৌমুহনী চত্ত্বরে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (এমজেইউজে) আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধন থেকে এ দাবি জানান সাংবাদিক নেতারা।
এমজেইউজের সভাপতি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে ও এ.কে.অলকের পরিচালনায় বক্তব্য রাখেন বকসি ইকবাল আহমদ,দুরুদ আহমদ,আব্দুল বাছিত খান,আক্তার হোসেন সাগর,,চিনু রঞ্জন তালুকদার,বদরুল হাসান জোসেফ, সৈয়দ ময়নুল ইসলাম রবিন, আজিজুল ইসলাম রিয়াজ,আলী আশরাফ প্রমুখ।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকার নয়াপল্টনে যেভাবে তাদের লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালানো হয়েছে তাতে মনে হয়েছে হামলাকারীদের সব ক্ষোভ সাংবাদিকদের ওপর এবং পরিকল্পিতভাবেই তারা এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্খিত ও দুঃখজনক। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক সভা সমাবেশের সংবাদ সংগ্রহ ও প্রচার প্রচারনা করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে সংবাদ মাধ্যমে প্রচার করে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট ভূমিকা পালন করে থাকেন। এই দায়িত্ব পালনে যারা বাধা দেয় তারা গণতন্ত্র ও মানবাধিকার পরিপন্থী চিন্তা ধারণ করে।
সাংবাদিকরা বলেন, প্রায়শই রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা হামলার শিকার হন। এসব হামলার কোনো সুষ্ঠু তদন্ত ও বিচার পাওয়া যায় না। এ ধরণের অপসংস্কৃতি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজ রাজপথে নেমে আসবে। নেতারা, ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান। একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণেরও দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন সালেহ আহমদ (স’লিপক),তানিম আহমদ, কপিল দেব, গোবিন্দ মল্লিক, আহমেদ পায়েল,সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, মাইনুল ইসলাম চৌধুরী, সত্যঞ্জিৎ দাস,জুবায়ের আহমদ প্রমুখ।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশ নেন মোঃ ইয়ারুফ,আলী হোসেন রাজন,মনজু বিজয় চৌধুরী, রিপন আহমদ,ফজলুর রহমান,সোহেল আহমদ, ন খালেদ আহমেদ সামি প্রমুখ।

উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) রাজধানী ঢাকার নয়াপল্টনে রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহকালে অতর্কিত হামলায় ডেইলি নিউ এইজ পত্রিকার আহমেদ ফয়েজ, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন ও নিজস্ব প্রতিবেদক জোবায়ের আহমেদ, দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জানি, আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল এবং তৌহিদুল ইসলাম তারেক, ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন, ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, দৈনিক ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুম, দৈনিক ইত্তেফাক মাল্টিমিডিয়ার রিপোর্টার তানভীর আহাম্মেদ, সাংবাদিক শেখ নাছের, একুশে টিভির রিপোর্টার তৌহিদুর রহমান ও ক্যামেরা পারসন আরিফুর রহমান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান রাব্বি ও ফ্রিল্যান্সার মারুফ মারাত্মক আহত হন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন

Update Time : 11:15:05 am, Monday, 30 October 2023