3:51 pm, Saturday, 13 December 2025

ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট : বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। তালিকা অনুযায়ী, বাংলাদেশের রাজধানী ঢাকা এখন পৃথিবীর দ্বিতীয় জনবহুল শহর। জাতিসংঘ বলছে, বর্তমানে ঢাকায় ৩৬ দশমিক ছয় মিলিয়ন (৩ কোটি ৬৬ লাখ) মানুষ বাস করে।

শীর্ষ জনবহুল শহর নিয়ে এর আগে ২০০০ সালে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল জাতিসংঘ। তখন ঢাকার অবস্থান ছিল নয় নম্বরে।

ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ বছরে শহরটির জনসংখ্যা আগের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে।

এখানেই শেষ নয়। জাতিসংঘের প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, ২০৫০ সালের মধ্যে ঢাকাই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর।

গত ১৮ নভেম্বর ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ।

জাতিসংঘের নতুন প্রতিবেদনে সবচেয়ে জনবহুল শহর টোকিওকে পেছনে ফেলে সবার ওপরে অবস্থান করছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জাতিসংঘ বলছে, শহরটিতে বর্তমানে ৪১ দশমিক নয় মিলিয়ন (৪ কোটি ১৯ লাখ) মানুষের বসবাস।

জনবহুল শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও। তবে জাকার্তা এবং ঢাকার তুলনায় গত ২৫ বছরে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

টোকিওতে বর্তমানে ৩৩ দশমিক চার মিলিয়ন (৩ কোটি ৩৪ লাখ) মানুষ বসবাস করছেন।

জাতিসংঘ বলছে, বিশ্বজুড়ে মেগাসিটির সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে পৃথিবীতে ৩৩টি মেগাসিটি রয়েছে, যা ১৯৭৫ সালের তুলনায় চারগুণ বেশি। এ ৩৩টি মেগাসিটির মধ্যে আবার ১৯টিই এবং শীর্ষ দশ শহরের মধ্যে নয়টিই এশিয়া মহাদেশে অবস্থিত।

জাকার্তা, ঢাকা এবং টোকিও ছাড়াও এশিয়ার অন্য জনবহুল শহরগুলোর মধ্যে রয়েছে: নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং সিউল (২ কোটি ২৫ লাখ)।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন

ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর: জাতিসংঘ

Update Time : 10:06:38 am, Thursday, 27 November 2025