3:52 pm, Saturday, 13 December 2025

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন

ডেস্ক রিপোর্ট :: আগামী ৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। এদিন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে এ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার জেনারেল এডমিশন কমিটির সভায় এটি চূড়ান্ত করা হবে।

সভা সূত্রে জানা গেছে, আগামী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেটি আগামীকাল জেনারেল এডমিশন কমিটির সভায় চূড়ান্ত করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন

Update Time : 12:47:12 pm, Wednesday, 6 April 2022