স্টাফ রিপোটার: করোনা সংক্রমণ প্রতিরোধে ঘোষিত কঠোর লকডাউনের নবম দিনে মৌলভীবাজার জেলার সড়কে বেড়েছে যানবাহন ও জনগনের চলাচল। আজ শুক্রবার ছুটির দিনে সকাল থেকে বিকেলের দিকে লোকসমাগম অনেকটা কম ছিলো। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে রিক্সা,মোটরসাইকেল,সিএনজি অটোরিকশাসহ ব্যক্তিগত যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। তবে, জেলার অলিগলিতে মানুষের চলাচল করছে অবাধে; স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি অধিকাংশ ক্ষেত্রে। কঠোর লকডাউনের প্রথম দিকে মানুষের মধ্যে নির্দেশনা মেনে চলার যে প্রবণতা লক্ষ্য করা গিয়েছিলো তা আস্তে আস্তে কমে আসছে। তবে লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপ্রয়োজনে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এছাড়া জেলার বাইরে থেকে কোনো যানবাহন নগরে প্রবেশ ও নগর থেকে কোনো যানবাহন বাইরে যেতেও বাধা দেওয়া হচ্ছে।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪২জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭৩জন। বিভাগে মৃত্যু হয়েছে ৬ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৫ ও মৌলভীবাজার জেলায় ১জন।
10:57 pm, Monday, 10 August 2026
News Title :
ঢিলে ঢালা লকডাউন, সড়কে বাড়ছে যান চলাচল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:57:19 am, Friday, 9 July 2021
- 586 Time View
Tag :
Popular Post




























