6:01 pm, Saturday, 7 March 2026

‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি বন্ধুরা কোনো চাপ সৃষ্টি করেনি’

ডেস্ক রিপোট:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তিনটি দাবি নিয়ে মাঠে নেমেছে। সরকারের পদত্যাগ, পার্লামেন্টের বিরতি ও তত্ত্বাবধায়ক সরকার। এই তিনটির কোনটির ব্যাপারে বিদেশি বন্ধুরা সরকারের কাছে কোনো প্রস্তাবও করেনি, কোনো চাপও সৃষ্টি করেনি।

আজ (বুধবার) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘সাব-রেজিওনাল মিটিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অন এক্সিলারেটিং দ্য ট্রানজিশন টু ইলেকট্রিক মোবিলিটি ইন এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক’ র্শীষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার, সরকারের পদত্যাগ এবং পার্লামেন্টের বিরতি নিয়ে বিএনপি বলছে। বিদেশি বন্ধুরা এটা নিয়ে কিছু বলেনি। তবে হ্যাঁ, বাংলাদেশের তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায়। বিএনপির যেসব দাবি সেগুলোর বিষয়ে বিদেশিরা একটি শব্দও উচ্চারণ করেনি।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়। আওয়ামী লীগ কেন তাদের অনুগ্রহ করবে? ডেকে আনবে। আওয়ামী লীগ তাদের কোনো ফাঁদে ফেলছে না।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছিলেন, তার মা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যুক্ত কি না জানা নেই। আর নির্বাচনের অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের।

এর আগে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহন খাতে যানবাহনকে নূন্যতম ৩০ শতাংশ ইলেকট্রিক মোটরযানে রুপান্তর করা হবে। আগামী নভেম্বরের বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০টি ডাবল ডেকার এসি বাস। এরমধ্যে ৮০টি চলবে ঢাকায়, ২০টি চট্টগ্রাম মহানগরীতে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগ ও জেলা শহরেরও তা সম্প্রসারণ করা হবে।

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিদুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বিশ্ব ব্যাংকের কো-অপারেশন ম্যানেজার দানদান চেন, ইউনিসক্যাপের পরিবহন বিভাগের অর্থনৈতিক সম্পর্কবিষয়ক বিভাগীয় প্রকৌশলী মাদান বি রেগমি।

Tag :
About Author Information

Sirajul Islam

ট্রাম্পের ‘আত্মসমর্পণ’ ও নেতা নির্বাচনের দাবিকে ইরানের উপহাস

‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি বন্ধুরা কোনো চাপ সৃষ্টি করেনি’

Update Time : 09:18:26 am, Wednesday, 10 May 2023