ডেস্ক রিপোর্ট : মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। ফলে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করেছে, যা ধীরে ধীরে আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে এই মাসের শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানান আবহাওয়াবিদরা।
আজ শনিবার আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ভোররাতে রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগের বদলগাছীতে, ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তুলনামূলক শীতের প্রকোপ বেশি দেখা যায় উত্তরের জেলা দিনাজপুরে। কার্তিক মাসের শুরু থেকে শীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের এ জেলায়। মধ্যে রাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে চারিদিক।
আগামীকাল রোববার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।
রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
1:20 am, Wednesday, 10 December 2025
News Title :
তাপমাত্রা কমছে, তীব্র শীতের পূর্বাভাস
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:10:23 am, Saturday, 16 November 2024
- 184 Time View
Tag :
Popular Post


























