11:35 pm, Thursday, 18 June 2026

তারেক গংদের সিন্ডিকেটের কারণে সার কিনতে পারেনি কৃষকরা : জয়

ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি নেতা তারেক গংদের সার সিন্ডিকেটের কারণে সার কিনতে পারতো না গ্রামের কৃষকরা।

তিনি বলেন, ‘এ কারণে ফসল উৎপাদন কমে যায় দেশে। তিন থেকে চার কোটি প্রান্তিক কৃষক পরিবারের দুবেলা ভাত জোটানো অসম্ভব হয়ে ওঠে।’

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘সেই সুযোগে বিএনপি’র নেতাকর্মীরা দাদন ব্যবসা জমিয়ে তুলে সর্বশান্ত করে ফেলে কৃষকদের। এমনকি ফেন্সুগঞ্জ সার কারখানা থেকেও লাখ লাখ বস্তা সার লোপাট করে বিএনপির দৃর্বৃত্তরা।’

তিনি বলেন, সারের অভাবে চাষাবাদ করতে না পেরে, সাতক্ষীরা, নড়াইল, মেহেরপুর, খুলনা, রংপুর, রাজশাহীতে কাফনের কাপড় নিয়ে সড়ক অবরোধ করেছিল কৃষকরা। কিন্তু সাধারণ কৃষকদের ওপর দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে তৎকালীন বিএনপি সরকার। এমনকি কুড়িগ্রাম, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ১২ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। সারের অভাবে তখন বোরো-ইরি চাষাবাদ ব্যাহত হয় বাংলাদেশে।

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমাদের অমূল্য সম্পদ এদেশের মানুষ, উর্বর মাটি আর আমাদের কৃষি। কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক-হিসাব খোলার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। কৃষিকাজের জন্য কৃষকরা এখন পাচ্ছেন বিনাসুদে ও স্বল্পসুদে ঋণ সুবিধা। ফলে ভাগ্য বদলাচ্ছে প্রান্তিক কৃষকদের।’

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

তারেক গংদের সিন্ডিকেটের কারণে সার কিনতে পারেনি কৃষকরা : জয়

Update Time : 08:13:44 am, Saturday, 16 April 2022