7:30 pm, Friday, 16 January 2026

তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন ফুটবল তারকা ওজিল

ডেস্ক রিপোর্ট : জার্মানি, রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক তারকা মেসুত ওজিল রোববার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) দলের সদস্য নির্বাচিত হয়েছেন।
জার্মানিতে জন্মগ্রহণকারী ও ২০১৪ বিশ্বকাপজয়ী ওজিল আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন। ২০০২ সাল থেকে তুরস্কে শাসনকারী রক্ষণশীল দলের প্রধান হিসেবে নবমবারের মতো এরদোগান পুনঃনির্বাচিত হন।
ওজিল ২০২৩ সালে ফুটবল থেকে অবসর গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরেই এরদোগানের সমর্থক ছিলেন। ২০১৯ সালে তিনি সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন। এ সময় এরদোগান তার ‘বেস্টম্যান’ হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন।
জার্মানির সাবেক ফুটবল তারকা তুর্কি বংশোদ্ভূত ইলকে গুয়েন্দোগানের সাথে ওজিল ও এরদোগানের একটি ছবি বিতর্কের জন্ম দেয়। সে সময় বার্লিন এরদোগানকে দমনমূলক মনোভাবের জন্য অভিযুক্ত করে। অপরদিকে জার্মান কট্টর ডানপন্থীরা ওজিলের সমালোচনা করে।
ওজিলকে আগে জার্মানির বহুসংস্কৃতির প্রতীক হিসেবে দেখা হত। কিন্তু জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগে তিনি জার্মান জাতীয় দল থেকে সরে আসেন।

Tag :
About Author Information

Sirajul Islam

বিসিবির প্রতিটি টাকায় ক্রিকেটারদের কষ্ট মিশে আছে: মিরাজ

তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন ফুটবল তারকা ওজিল

Update Time : 11:12:51 am, Monday, 24 February 2025