1:37 am, Friday, 11 September 2026

তৃতীয় দফায় করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: তৃতীয় দফায় করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এ তথ্য জানিয়েছেন।  গত সপ্তাহে পাঁচ দিনের সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন শেহবাজ। সেখানে পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান নিয়োগসহ বিভিন্ন ইস্যুতে তার ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তিনি পরামর্শ করেছেন বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ডন অনলাই। লন্ডনে থাকতেই অসুস্থ হয়ে পড়েছিলেন শেহবাজ। সোমবার তিনি দেশে ফিরেছেন।

এক টুইটে তথ্যমন্ত্রী মরিয়ম জানিয়েছেন, গত দুদিন ধরে অসুস্থ বোধ করছেন প্রধানমন্ত্রী। আজ তিনি চিকিৎসকের পরামর্শে কোভিড পরীক্ষা করিয়েছেন। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় করোনায় আক্রান্ত হলেন শেহবাজ শরিফ। এর আগে ২০২০ সালের জুনে প্রথম দফায় এবং গত জানুয়ারিতে দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

তৃতীয় দফায় করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী

Update Time : 02:17:45 pm, Tuesday, 15 November 2022