ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন সংসদীয় আসনে পরিচালিত মাঠপর্যায়ের জরিপে ভোটের সমীকরণ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। এ নিয়ে দৈনিক মৌমাছি কন্ঠ এর একটি প্রাথমিক জরিপ পরিচালনা করে উঠে এসেছে সিলেট বিভাগের চিত্র:
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (জাপা), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫১টি দল মনোনয়নপত্র জমা দিয়েছে। প্রার্থীরাও তাদের পছন্দের প্রতীক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় স্থানীয় আসনগুলোতে ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীরা। দলীয় কমীদের সঙ্গে সাধারণ ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীর জন্য প্রচারণা করছেন।
সিলেট বিভাগের ১৯টি আসনে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন তথ্য এবং গনমাধ্যম এবং ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অধিকাংশ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এগিয়ে থাকলেও বহু এলাকায় দলীয় বিদ্রোহী প্রার্থী, জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থীদের কারণে লড়াই হাড্ডাহাড্ডি রূপ নিয়েছে।
বিশেষ করে উত্তর ও পুর্বঞ্চলের সিলেট বিভাগের কয়েকটি আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, অন্যদিকে অনেক আসনে বিদ্রোহী প্রার্থীরা ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।
সিলেট- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এগিয়ে রয়েছেন। সিলেট-২ আসনে বিএনপি মনোনীত তাহসিনা রোশদি লুনা। সিলেট-৩ আসেন বিএনপি মনোনীত এম এ মালিক, সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত মো. জয়নাল আবেদীন, সিলেট-৫আসনে জমিয়ত মনোনীত (খেজুর গাছ) মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবং সিলেট-৬ আসনে জামায়াতে ইসলাম মনোনীত মুহাম্মদ সেলিম উদ্দিন এগিয়ে রয়েছেন।
মৌলভীবাজার : মৌলভীবাজার-১ (জুড়ি ও বড়লেখা) আসনে এই মুহূর্তে ভোটের লড়াইয়ে এগিয়ে রয়েছেন বিএনপির নাসির উদ্দিন আহমেদ (ধানের শীষ)। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম (দাঁড়িপাল্লা) ও জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল)।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির মো. শওকতুল ইসলাম (ধানের শীষ) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. সায়েদ আলীর (দাঁড়িপাল্লা) মধ্যে। মৌলভীবাজার-৩ আসনে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির এম নাসের রহমান (ধানের শীষ)। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল (দেয়াল ঘড়ি)।
মৌলভীবাজার-৪ (শ্রীশঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী মো. মহসিন মিয়া মধু (ফুটবল), বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা শেখ নূরে আলম হামিদী (রিকশা) ও জাতীয় নাগরিক পার্টির প্রীতম দাশের (শাপলা কলি) মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
সুনামগঞ্জ : সুনামগঞ্জ-১ আসনে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত শিশির মনির, সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী (বহিষ্কৃত বিএনপি নেতা) জয়নুল জাকেরীন এবং সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন ভোটযুদ্ধে এগিয়ে রয়েছেন।
হবিগঞ্জ : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি নেতা সাবেক এমপি শেখ সুজাত মিয়া বিদ্রোহী প্রার্থী হওয়ায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত থাকলেও বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া এগিয়ে রয়েছেন। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এবং দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন এগিয়ে রয়েছেন। হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এবং দলটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি মনোনীত সায়হাম গ্রুপের চেয়ারম্যান এসএম ফয়সল এগিয়ে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক 
























