11:15 am, Sunday, 19 April 2026

ত্রিপুরার কৈলাশহরে ৪ বাংলাদেশী যুবক আটক

কমলগঞ্জ প্রতিনিধি :: কাজের সন্ধানে করোনা সংক্রমণকালে মৌলভীবাজারের জুড়ি উপজেলার লাঠিউড়া সীমান্ত অতিক্রম করে ভারতের ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরে প্রবেশ করে ৪ বাংলাদেশী যুবক। বাংলাদেশী যুবকরা কৈলাশহর থেকে ধর্মনগর যাবার পথে ভারতীয় সীমান্তরক্ষী তাদের আটক করে কৈলাশহর থানার পুলিশের কাছে সোপর্দ করে। আটক ৪ জনের একজন করোনা সনাক্ত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটে।

ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা টিভি সূত্রে জানা যায়, শনিবার সকালে বাংলাদেশী ৪ যুবক জুড়ি উপজেলার লাঠিউড়া বাংলাদেশ-ভারত সীমান্ত রেখা অতিক্রম করে ত্রিপুরার কৈলাশহরে প্রবেশ করে। সেখান থেকে তারা ধর্মনগর যাবার পথে পাইতুর বাজার এলাকায় টহলরত বিএসএফের সন্দেহ হলে তাদেরকে আটক করে কৈলাশহর থানায় সোপর্দ করে। থানায় জিজ্ঞাসাবাদকালে আটক যুবকরা জানায় তারা, কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছে। তাদের বাড়ি মৌলভীবাজার জেলায়। আটকরা হলেন,সাহান আলী (২৮), রাজন মিয়া (২৫), নান্টু মিয়া (২৮) ও আহমেদ আরী (৩৩)।

করোনা সয়ক্রমণকালে ভারতে প্রবেশ করায় শনিবার দুপুরে তাদের কৈলাশহর হাসপাতালে নিয়ে করোনা নমুনা সংগ্রহ করে জানা গেছে একজন করোনা সনাক্ত। কৈলাশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পার্থ মুন্ডা শনিবার বিকেলে সেখানকার গণ মাধ্যম কর্মীদের কাছে অবৈধভাবে ভারতে প্রবেশ করা আটক ৪ বাংলাদেশী যুবকের তথ্য প্রকাশ করেন।

এ ঘটনার পর থেকে কৈলাশহরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও বাংলাদেশী সীমান্তরক্ষী বিজিবির টহল নিয়ে প্রশ্ন উঠেছে। ত্রিপুরা টিভির কৈলাশহর প্রতিনিধি দেবাশী দত্ত মুঠোফোনে অবৈধভাবে প্রবেশ করা ৪ বাংলাদেশ কে আটকের সত্যতা নিশ্চিত করেন।

ত্রিপুরার কৈলাশহরে ৪ বাংলাদেশী আটক সম্পর্কে জানতে চাইলে রোববার (১৮ এপ্রিল) শ্রীমঙ্গলস্থ বিজিবি ৪৬ নং ব্যাটেলিয়ন কমান্ডার ল্যা. কর্নেল মাহবুবুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি বিএসএফ থেকে একন বিজিবিকে এ সম্পর্কে কোন তথ্য দেয়নি। তার পরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

ত্রিপুরার কৈলাশহরে ৪ বাংলাদেশী যুবক আটক

Update Time : 09:38:13 am, Sunday, 18 April 2021