1:13 am, Wednesday, 13 May 2026

দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় ২১২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক :: দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় ২১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনে ১১৭ জনের মৃত্যুর ঘোষণার চেয়ে এই সংখ্যা অনেক বেশী। দেশটির সরকার শুক্রবার এ কথা জানায়।

সরকারের মন্ত্রী খুম্বুদজো নসহাভেনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই সহিংসতার কেন্দ্রস্থল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাওয়াজুলু নাটাল (কেজেডএন) প্রদেশ, সহিংসতায় বেশীরভাগ মৃত্যুর ঘটনা এখানেই ঘটেছে।

তিনি বলেন, ‘পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।’

মন্ত্রী জানান, কাওয়াজুলু-নাটালে আরও ১ হাজার ৪৮৮টি সহিংস ঘটনার খবর পাওয়া গেছে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। প্রদেশটিতে গত ২৪ ঘন্টায় ৮৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছ।

তিনি জানান, ২ হাজার ৫৫০ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। গত এক সপ্তাহে জোহানেসবার্গে ৫৬ টি সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার একজন মানবিক, দূরদর্শী ও কর্মঠ প্রশাসকের বিদায়

দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় ২১২ জনের প্রাণহানি

Update Time : 08:06:45 am, Saturday, 17 July 2021