8:14 am, Friday, 12 June 2026

দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পিকআপ ভ্যানচালক আহত

ডেস্ক রিপোর্ট: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় পিকআপ ভ্যান ছিনতাই চেষ্টায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মিজান (৩০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) ভোরের দিকে মুমূর্ষু অবস্থায় মিজানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহতের সহকর্মী শহিদুল জানান, আজ ভোর রাতের দিকে পিকআপ ভ্যান চালিয়ে কেরানীগঞ্জ ফেরার পথে টায়ার ফেটে যায়। পরে টায়ার ঠিক করার জন্য পিকআপ ভ্যান থেকে নেমে মিজান আশপাশে দোকান খুঁজতে থাকে।

এ সময় পাঁচ থেকে ছয় জন দুর্বৃত্ত ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মিজানকে গুরুতর আহত করে তাঁর কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রোববার ভোরের দিকে কেরানীগঞ্জ থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পিকআপ ভ্যানচালক আহত

Update Time : 09:16:58 am, Sunday, 17 November 2024