4:00 am, Sunday, 8 February 2026

দিনাজপুরে বাস খাদে পড়ে নিহত ২

ডেস্ক রিপোর্ট : দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে হালিমা খাতুন ও আব্দুল জলিল নামের দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

শনিবার ভোর ৬টার দিকে উপজেলার মোহনপুর সেতুর পূর্ব পার্শ্বে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হালিমা খাতুন উপজেলার আমবাড়ী গ্রামের বাসিন্দা।
অন্যদিকে আব্দুল জলিল বাসটির সুপারভাইজার ছিলেন। তিনি সদর উপজেলার রাণীগঞ্জ এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে সাত জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঢাকা থেকে দিনাজপুরমুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস মোহনপুর সেতুর পূর্ব পাশের গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। স্থানীয়দের সহায়তায় ভেতর থেকে নারীসহ দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। এছাড়া প্রায় ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সাতজনকে আব্দুর রহিম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, চালক ঘুম চোখে নিয়ে চালাচ্ছিলেন। এর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বাংলা ইশারা ভাষা দিবসে প্রতিবন্ধী বক্তিদেও মাঝে উপকরণ বিতরন

দিনাজপুরে বাস খাদে পড়ে নিহত ২

Update Time : 03:50:08 am, Saturday, 12 February 2022