11:32 pm, Friday, 10 July 2026

‘দিলবার’ গানে মঞ্চ মাতালেন নোরা

ডেস্ক রিপোর্ট : দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘দিলবার’ গানের তালে মঞ্চে এলেন বলিউড অভিনেত্রী, নৃত্যশিল্পী নোরা ফাতেহি। রাত ৯টা ৪০ মিনিটে তিনি মঞ্চে এলে হলভর্তি দর্শক নোরা নোরা বলে চিৎকার শুরু করেন। আগ্রহী দর্শকদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন নোরা ফাতেহি।

শুক্রবার সন্ধ্যা সাতটায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি।

ওই আয়োজনের ফ্যাশন শোতে অংশ নেন ঢালিউডের এ সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি।

অনুষ্ঠানে অংশ নিতে বলিউড অভিনেত্রী, নৃত্যশিল্পী নোরা ফাতেহি আজ শুক্রবার বেলা দুইটায় হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপর একটি পাঁচ তারকা হোটেলে ঠেন। বিশ্রাম শেষে রাতে অনুষ্ঠানে আসেন।

‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন।

মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তবে বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

‘দিলবার’ গানে মঞ্চ মাতালেন নোরা

Update Time : 06:57:37 am, Saturday, 19 November 2022