2:20 am, Thursday, 13 August 2026

দুইদিনে সারাদেশে ৪৫ ও ঢাকায় ২৭ স্থানে আগুন

অনলাইন ডেস্ক: সারাদেশে দুইদিনে ৪৫টি আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১টা থেকে রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ৪৫টি আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসবের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ২৭টি আগুনের ঘটনা ঘটে।
রোববার (২৯ অক্টোবর) সকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে মোট ১৩টি আগুনের ঘটনার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ৪টি ঢাকা সিটি এলাকায় ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আগুন দেয়ার ঘটনার মধ্যে ৪১টি ঢাকা বিভাগে, ১টি রাজশাহী বিভাগ, ২টি খুলনা বিভাগে, ১টি রংপুর বিভাগে ঘটে এবং এসব অগ্নিকাণ্ডে ১৯টি বাস, ৩টি মাইক্রোবাস, ৩টি অ্যাম্বুলেন্স, ১টি ট্রাক, ৭টি মোটরসাইকেল, ৩টি পিকআপ, ১টি সিএনজি পুড়ে যায়। এছাড়া পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার, রাজনৈতিক দলের কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগরীর শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নি নির্বাপণ শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে তাতে আগুন দেয় উচ্ছৃংখল জনতা। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এবং একজন ড্রাইভার আহত হন।
Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।

দুইদিনে সারাদেশে ৪৫ ও ঢাকায় ২৭ স্থানে আগুন

Update Time : 02:02:03 pm, Sunday, 29 October 2023