12:39 pm, Tuesday, 13 October 2026

দুই-আড়াই লাখ ডাক্তার প্রয়োজন হলেও আছে এক লাখ : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : দেশে দুই থেকে আড়াই লাখ ডাক্তারের প্রয়োজন থাকলেও মাত্র এক লাখ ডাক্তার আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমাদের দেশে এক লাখ ডাক্তার আছে। প্রয়োজন প্রায় দুই-আড়াই লাখ ডাক্তার। ডাবলেরও বেশি ডাক্তার প্রয়োজন। এখনো ডাক্তারের ঘাটতি আছে, নার্সের ঘাটতি আছে।

জাহিদ মালেক বলেন, যারা আছে তাদের কোয়ালিটি ইম্প্রুভ করা, মান ইম্প্রুভ পর্যায়ক্রমে হচ্ছে। রাতারাতি তো হয় না। তারপরও যারা কোয়ালিটি বজায় রাখতে পারছে না তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি না। তাদেরকে আমরা কঠিন শাস্তি দিচ্ছি, বিভিন্ন রকমের নোটিশ দিচ্ছি, সেদিকে আমরা যথেষ্ট সজাগ।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখান বেসরকারি মেডিকেল কলেজে কোনো অনিয়ম করার খুব একটা সুযোগ নেই। কারণ এখন মেরিট অনুযায়ী ভর্তি করা হয়। আমাদের ডিজি অফিস, মন্ত্রণালয় এ বিষয়ে তদারকি করে থাকে।

তিনি বলেন, বেসরকারি মেডিকেল কলেজগুলোও অনেক মানসম্পন্ন হয়ে গেছে। আর যারা ভালো চালায় না, চালাতে পারে না, যাদের এখানে বিভিন্ন রকমের ঘাটতি রয়েছে আমরা তাদেরকে বারবার তাগিদ দেই। যদি তারা তাদের এসব ঘাটতি পূরণ না করে আমরা তাদের বন্ধ করে দেই।

তিনি বলেন, ইতোমধ্যে ৫-৬টি মেডিকেল কলেজ প্রায় বন্ধ হয়ে গেছে। সেই বন্ধতে প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন কোনো আপত্তি জানায়নি। তারাও চায় যে তাদের সুনাম অক্ষুণ্ণ থাকুক এবং সেই চেষ্টায় তারা করবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে CMSME ও নারী উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুই-আড়াই লাখ ডাক্তার প্রয়োজন হলেও আছে এক লাখ : স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 08:39:19 am, Sunday, 24 December 2023