4:53 am, Sunday, 8 February 2026

দুই ওপেনারের বিদায়ের পর শান্ত-মমিনুল জুটির ফিফটি

ডেস্ক রিপোর্ট : বাকি দলগুলোর বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ বরাবরই জিম্বাবুয়ের বিপক্ষে এগিয়ে থাকে। সেই সহজ প্রতিপক্ষের বিপক্ষেই আজ খেলতে নেমে সাবধানী শুরুর পর দ্রুত দুই উইকেট হারাল তারা।
দুই ওপেনারের বিদায়ের পর অবশ্য পথ দেখাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির চোখরাঙানির মধ্যেই টস জিতে বাংলাদেশ। শান্ত সিদ্ধান্ত নেন আগে ব্যাট করার। মাঠে নেমে শুরুটা দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসানের বদলে সুযোগ পাওয়া মাহমুদুল হাসান জয়।
উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৩১ রান। বোলিংয়ে এসেই এই জুটি ভাঙেন ভিক্টর নিয়াউচি। নবম ওভারের চতুর্থ বলে টাইমিং ঠিকঠাক করতে না পেরে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ১২ রান আসে তার ব্যাট থেকে। নিজের পরের ওভারে জয়কেও তুলে নেন নিয়াউচি। তার বল উইকেটরক্ষকের হাতে তুলে দিয়ে ১৪ রানে ফেরেন বাংলাদেশি ওপেনার।
তৃতীয় উইকেটে এখন পঞ্চাশ রানের জুটি পার করেছেন শান্ত ও মমিনুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বাংলা ইশারা ভাষা দিবসে প্রতিবন্ধী বক্তিদেও মাঝে উপকরণ বিতরন

দুই ওপেনারের বিদায়ের পর শান্ত-মমিনুল জুটির ফিফটি

Update Time : 09:28:56 am, Sunday, 20 April 2025