9:21 pm, Wednesday, 12 August 2026

দুই সপ্তাহের আগে টিকা আসছে না: পররাষ্ট্র সচিব

ডেস্ক রিপোর্ট :: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের আগে কোনো দেশ থেকে টিকা আসছে না।

মঙ্গলবার (২৭ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

মাসুদ বিন মোমেন জানান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার উদ্যোগ চলছে। তবে প্রক্রিয়া শেষে টিকা আসতে দুই সপ্তাহ সময় লাগবে। এর আগে দেশে কোথাও থেকে টিকা আসছে না।

টিকা নিয়ে চীনের উদ্যোগে ৬ দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যোগ দেন। মঙ্গলবার দুপুর ২ টায় ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রীরা যোগ দেন। বৈঠক শেষে ড. মোমেনের বাসভবনে সাংবাদিকদের অবহিত করেন পররাষ্ট্র মন্ত্রী ও সচিব।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।

দুই সপ্তাহের আগে টিকা আসছে না: পররাষ্ট্র সচিব

Update Time : 12:21:55 pm, Tuesday, 27 April 2021