11:06 pm, Tuesday, 13 October 2026

দুটি পোপা মাছের দাম হাঁকা হচ্ছে ৬০ লাখ ৫০ হাজার টাকা

অনলাইন ডেস্ক::সেন্ট মার্টিনে গণি নামে এক মাঝির জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের দুটি পোপা মাছ। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে মাছ দুটি ধরা পড়ে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারে করে মাছ দুটি টেকনাফে আনা হয়। মাছ দুটির দাম হাঁকা হচ্ছে ৬০ লাখ ৫০ হাজার টাকা।

স্থানীয়দের কাছে মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্যই পোপা মাছের আকাশচুম্বী দাম।

গণি মাঝি বলেন, মাছ শিকার করতে বোট নিয়ে বঙ্গোপসাগরে যাই। আজ ভোরে জালে দুটি বড় কালা পোপা মাছ ধরা পড়ে। মাছ দুটি বোটে তুলে কোথাও না গিয়ে তীরে ফিরে আসি। মাছ দুটির প্রাথমিক দাম ৬০ লাখ টাকা ধরা হয়েছে। দেখি শেষ পর্যন্ত কে নেন?

গণি মাঝি আগেও এ রকম বড় মাছ পেয়েছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

৯বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

দুটি পোপা মাছের দাম হাঁকা হচ্ছে ৬০ লাখ ৫০ হাজার টাকা

Update Time : 10:38:12 am, Tuesday, 8 November 2022