ডেস্ক রিপোর্ট :: প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের আজ দুপুর ১টার মধ্যে পদত্যাগে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আল্টিমেটাম দেন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিরা দুপুর ১টার মধ্যে পদত্যাগ না করলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো। আমরা প্রধান বিচারপতিসহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করব। দলবাজ বিচারপতিদের সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের মূল উৎপাটন করা হবে। এদিকে প্রধান বিচারপতিসহ অন্যান্যদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট অঙ্গনে আন্দোনকারীদের শিক্ষার্থীদের ঢল নেমেছে। বেলা ১১টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছে ছাত্ররা। সঙ্গে যুক্ত হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবীরাও। অনিয়ম দুর্নীতি থেকে বিচার বিভাগের সংস্কার চান আইনজীবীরা। শনিবার সকাল সাড়ে ৯টার পর প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন ফেসবুক পোস্টে লিখেন, সবাই দ্রুত ১০টার মধ্যে কার্জন হলের গেইটে আসুন, হাইকোর্ট ঘেরাও করা হবে। ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে। ‘পরাজিত শক্তির যেকোন প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা ইতিমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন,’ যোগ করেন তারা। তারা আরও বলেন, আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উষ্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করতে এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করার আহ্বান জানান তারা।
11:40 pm, Thursday, 18 June 2026
News Title :
দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:36:21 am, Saturday, 10 August 2024
- 252 Time View
Tag :
Popular Post
























