12:29 pm, Tuesday, 16 December 2025

দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আ.লীগ: রিজভী

ডেস্ক রিপোর্ট : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ। তারা সব সময় মিথ্যা ও ভাওতাবাজি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কথা ও কাজের মিল ছিল না ফ্যাসিস্ট শেখ হাসিনার। তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজে মালিক সেজে বসেছিলেন।

তিনি আরও বলেন, ব্যাংক-বিমা লুট, বড় বড় প্রকল্পের আড়ালে তিনি (শেখ হাসিনা) ও তার পরিবার অর্থ লুট করেছেন। সেসব অর্থ লুট করে দেশের বাইরে পাচার করেছেন।

আগামী নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তার (প্রধান উপদেষ্টা) বক্তব্যে যথার্থ ও স্পষ্ট নির্দেশনা নেই।

তিনি বলেন, কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কীভাবে?

এ সময় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণারও আহ্বান জানান রিজভী।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহিদদের স্বরণে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আ.লীগ: রিজভী

Update Time : 12:04:36 pm, Thursday, 27 March 2025