4:10 pm, Thursday, 10 September 2026

দেশের চ্যানেলে একটির বেশি বিদেশি সিরিয়াল নয়

বিনোদন ডেস্ক :: দেশের কোনও টিভি চ্যানেল একসাথে একাধিক বিদেশি সিরিয়াল সম্প্রচার করতে পারবে না। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি রক্ষায় নেওয়া এ সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (২ জুলাই) রাজধানীর বাংলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি’র তৃতীয় সম্প্রচার সম্মেলনে চট্টগ্রাম থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তৃতায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী একথা জানান। ঢাকা প্রান্তে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজেসির অন্যতম ট্রাস্টি সৈয়দ ইশতিয়াক রেজার সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে আলোচনা করেন বিজেসি সভাপতি রেজওয়ানুল হক রাজা, সদস্য সচিব শাকিল আহমেদ, পরিচালকদের মধ্যে রাশেদ আহমেদ, নূর উস-সাফা জুলহাজ, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু প্রমুখ।

ড. হাছান মাহমুদ বলেন, গণমাধ্যম দেশের অন্যতম পথপ্রদর্শক, যা কোনভাবেই মালিকপক্ষের স্বার্থরক্ষায় ব্যবহৃত হওয়া উচিত নয়। একইসাথে মন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইনের পরিবর্তন-পরিবর্ধনে সাংবাদিকদের সাথে সরকার একমত এবং সাংবাদিকদের শীর্ষ সংগঠনের লিখিত প্রস্তাবনার অপেক্ষায় রয়েছে। সুতরাং এ নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই। হাছান মাহমুদ এসময় দেশের গণমাধ্যমকে সমৃদ্ধতর করতে বিজেসির ভূমিকা জোরদারে গুরুত্ব দেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

দেশের চ্যানেলে একটির বেশি বিদেশি সিরিয়াল নয়

Update Time : 11:55:53 am, Saturday, 2 July 2022