3:33 pm, Thursday, 19 February 2026

দেশে সাড়ে ৮ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন, এই মাধ্যম কাজে লাগাতে হবে : সিলেটে তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে যে এত উন্নয়ন হচ্ছে সেটি বেশি বেশি করে প্রচার করতে হবে। শুধু সেলফি তুলে ফেসবুকে দিলে হবে না।

দেশের সাড়ে ৮ কোটি মানুষ এখন ফেসবুক ব্যবহার করে। গাড়িতে, বাসে, ট্রেনে এমনকি বাথরুমে বসেও ফেসবুক দেখে। সুতরাং আমাদের এই মাধ্যমটাকে কাজে লাগাতে হবে। দেশবিরোধী বা সরকারবিরোধীপক্ষ ফেসবুকে অপপ্রচার চালালে আমাদের উচিত সেগুলোকে মিথ্যা হিসেবে সবার সামনে তুলে ধরা।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমি আমাদের দলের নেতাকর্মীদের বলবো- বিএনপি বুঝতে পারছে যে জনগণ তাদের কাছ থেকে সরে গেছে। তাই সরকারের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। তাই আমাদের নেতাকর্মীদের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে সেগুলোকে মিথ্যা প্রমাণ করা এবং সরকারের উন্নয়ন বেশি বেশি করে ফেসবুকে তুলে ধরা।

তথ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে মানুষ খুশি, কিন্তু বিএনপি অসন্তোষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন দেশের বিরুদ্ধে সারা দুনিয়ায় অপপ্রচার চালাচ্ছে। দেশের রপ্তানি-উন্নয়ন ও দেশের সুনাম যাতে ক্ষুন্ন হয় সেজন্য টাকা পয়সা খরচ করে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতের মতো কথা বলেন। বিএনপি ‘না’ রোগে আক্রান্ত হয়ে গেছে। সব কিছুতে তাদের না। এ অবস্থান থেকে তাদের সরে আসতে হবে।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানসহ সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বাণিজ্য-জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল

দেশে সাড়ে ৮ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন, এই মাধ্যম কাজে লাগাতে হবে : সিলেটে তথ্যমন্ত্রী

Update Time : 07:49:18 am, Friday, 28 January 2022