1:00 am, Wednesday, 7 October 2026

দোকান কর্মচারীর উপর হামলার প্রতিবাদে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি:  কুলাউড়া উপজেলায় দোকান কর্মচারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন আরএম সিটির ব্যবসায়ীরা। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে মার্কেটের সামনে এ মানববন্ধন করেন ব্যবসায়ীরা।
মার্কেটের ব্যবসায়ী তোফাজ্জল খান রকির পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, কুলাউড়া দোকান মালিক ভাড়াটিয়া সমিতির সভাপতি মইনুল ইসলাম শামীম, ক্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সম্পাদক অশোক ধর, ব্যবসায়ী আব্দুল করিম বাচ্চু, তৌহিদুর রাব্বি রুনাল প্রমুখ।

বক্তব্যকালে ব্যবসায়ীরা এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যতায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

উল্লেখ্য, কুলাউড়া শহরের আরএম সিটি মার্কেটের কাপড়ের দোকান কর্মচারী উপজেলার বেগমানপুর গ্রামের রাহুল দাসকে (১৮) ২৮ জানুয়ারি দুপুরে দোকান থেকে ডেকে মার্কেটের পেছনে নিয়ে উত্তর বাজার এলাকার মো: ওমর (২৭), কুলাউড়া গ্রামের বাসিন্দা অনিক মল্লিক (২৫) ও অনুপম মল্লিক (২৬) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এঘটনায় দোকান মালিক তৌহিদুর রাব্বি রুনাল কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

চোরাই মোটরসাইকেল, ০২টি গরু ও ০১টি প্রাইভেট কার উদ্ধার, ৩ জন গ্রেফতার

দোকান কর্মচারীর উপর হামলার প্রতিবাদে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন

Update Time : 02:56:16 pm, Monday, 29 January 2024