7:22 pm, Wednesday, 17 December 2025

দ্বিতীয় দফায় ইরানে প্রেসিডেন্ট নির্বাচন, ভোট শেষে চলছে গণনা

ডেস্ক রিপোর্ট :: ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে গণনা।

ইরানের নির্বাচনি সদর দফতরের মুখপাত্র মোহসেন ইসলামি রাজধানী তেহরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, ভোটগ্রহণ শেষে চলছে ভোটগণনা।

তিনি জানান, দেশজুড়ে ৫৯ হাজার ভোটকেন্দ্রে ভোটের আয়োজন করা হয়। মোট ভোটার ছিলেন ৬ কোটি ১০ লাখ। প্রথম ধাপের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং সাঈদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই দুই প্রার্থীর মধ্যে থেকেই পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দেন ইরানিরা।

ইরানের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় ২ কোটি মানুষ ভোট দিয়েছেন, যা একই সময় ব্যবধানে প্রথম দফার ভোটের চেয়ে সাত শতাংশ বেশি।

জাতীয় নির্বাচন সদর দফতরের মুখপাত্র মোহসেন ইসলামি সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, আগের বারের চেয়ে এবারের ভোটে জনগণের অংশগ্রহণ বেড়েছে।

এর আগে গত শুক্রবার (২৮ জুন) ইরানে প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বানের ভোট হয়। ওই সময়ও ভোটগ্রহণের সময়সীমা নির্ধারিত সময়ের পরও ছয় ঘণ্টা বাড়ানো হয়। তারপরও কোনো প্রেসিডেন্ট প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট পায়নি। এজন্য নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে।

উল্লেখ্য, গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ জন নিহত হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, মৌলভীবাজার জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ।

দ্বিতীয় দফায় ইরানে প্রেসিডেন্ট নির্বাচন, ভোট শেষে চলছে গণনা

Update Time : 07:06:36 am, Saturday, 6 July 2024