ডেস্ক রিপোর্ট : দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা মিলন ভট্টাচার্য। শনিবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তার স্ত্রী ডা. তারিন মাহমুদ।
মা-ছেলে দুজনেই ভালো আছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। সন্তান হওয়ার খবর জানিয়েছে উচ্ছ্বাস প্রকাশ করে এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দ্বিতীয়বার বাবা হয়েছি, এই আনন্দ সত্যিই ভাষায় প্রকাশযোগ্য নয়। এ এক অন্যরকম অনুভূতি। পরম করুণাময়ের ইচ্ছা সবই। আশীর্বাদ করবেন আমাদের জন্য।’
অভিনেতা জানান, ছেলের নাম রেখেছেন আদিয়ান। আর প্রথম ছেলের নাম ইজিয়ান। তার বয়স দুই বছর আট মাস।
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নিয়মিত মিলন ভট্টাচার্য। ‘জরুরি বিবাহ’, ‘মেজাজ ফরটি নাইন’, ‘ভালো হতে পয়সা লাগে না’সহ অসংখ্য একক নাটক নির্মাণ করেছেন তিনি। এছাড়া ‘ইনডিসিফিলিন’ ও ‘চাঁদের হাট’র মতো বেশকিছু ধারাবাহিক নাটক পরিচালনা করে সুনাম কুড়িয়েছেন মিলন ভট্টাচার্য।

নিজস্ব প্রতিবেদক 




























