5:32 am, Sunday, 19 April 2026

ধামইরহাটে কঠোর লকডাউন বাস্তবায়নে ২৩টি মামলায় জরিমানা

ধামইরহাট প্রতিনিধি :: নওগাঁর ধামইরহাটে ঈদ পরবর্তী ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। ২য় দিনের লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি, সেনা বাহিনী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ দিনভর মাঠে চালাচ্ছেন ঝটিকা অভিযান। ২৪ জুলাই দিনব্যাপী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ এর কড়া নজরদারিতে রাস্তায় শুনশান নিরবতা। ধামইরহাটে অতীতের যে কোনো সময়ের থেকে সরকারি আইন বাস্তবায়নে সর্বাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। আজ সকাল থেকে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে আসা ইজিবাইক, মোটরসাইকেল, হোটেল ইত্যাদি তে সরকারি আইন অমান্য করায় ২৩ টি মামলায় ৬ হাজার ৩শত টাকা জরিমানা করেন এসিল্যান্ড সিব্বির আহমেদ।
এদিকে সেনাবাহিনী নিয়ে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, ওসি আবদুল মমিন উপজেলার মঙ্গলবাড়ীসহ প্রত্যন্ত এলাকায় লকডাউন বাস্তবায়নে দিনভর মহড়া অব্যাহত রাখেন, করেন অনেকের জরিমানাও।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

ধামইরহাটে কঠোর লকডাউন বাস্তবায়নে ২৩টি মামলায় জরিমানা

Update Time : 12:42:45 pm, Saturday, 24 July 2021