1:44 am, Sunday, 9 August 2026

নতুন করে আরও ২ বিদেশি ক্রিকেটারকে দলে নিল ঢাকা

ডেস্ক রিপোর্ট :বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে সময়টা ভালো যাচ্ছে না দুর্দান্ত ঢাকার। জয় দিয়ে আসর শুরু করলেও টানা আট ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। তাসকিন-শরিফুলের মতো পেসার থাকার পরও জয়ের মুখ দেখছে না দলটি। প্লে-অফের আশাও যখন প্রায় শেষ তখন নতুন করে আরও দুই বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে দুর্দান্ত ঢাকা।

ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে বাংলাদেশে পা রেখেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শেন উইলিয়ামস ও ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম রজিংটন। ইতোমধ্যেই দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দিয়েছেন তারা। দলটির পরবর্তী ম্যাচেই তাদেরকে একাদশে দেখা যেতে পারে। মূলত, জাতীয় দল ও পিএসএলের ব্যস্ততার কারণে মোহাম্মদ ইরফান, আন্দ্রে ম্যাকার্থি ও লাহিরু সামারাকুনকে হারিয়েছে ঢাকা। তাদের পরিবর্তেই উইলিয়ামস-রজিংটনকে দলে নিয়েছে দলটি।

টি-টোয়েন্টি ফরম্যাটে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার রজিংটনকে অভিজ্ঞই বলা যায়। এরই মধ্যে ১৪৭ স্ট্রাইক রেটে দেড়শোর বেশি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ব্যাট হাতে ঝড় তুলে করেছেন ২ হাজার ৯৫৬ রান। করাচি কিংস, চেন্নাই ব্রেভসের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ইংলিশ ক্রিকেটার।

এদিকে, জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার উইলিয়ামস ১৪টি টেস্টের পাশাপাশি ১৫৬টি ওয়ানডে ও ৭৯টি টি-টোয়েন্টি খেলেছেন। সাড়ে ৬ হাজার রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন দেড়শোর বেশি।

Tag :
About Author Information

Sirajul Islam

অরক্ষিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’চিকিৎসা বঞ্চিত হাওর পারের হতদরিদ্র বাসিন্দারা

নতুন করে আরও ২ বিদেশি ক্রিকেটারকে দলে নিল ঢাকা

Update Time : 06:56:22 am, Wednesday, 14 February 2024