9:26 pm, Sunday, 12 July 2026

নবীন লেখক গল্প প্রতিযোগিতায় সপ্তাহের প্রথম স্থান পাওয়া গল্প “আলমারি থেকে শাড়ি চুরি” – পর্ব আহমেদ

আলমারি থেকে আম্মার একটা শাড়ি
চুরি করে ভাবলাম শাড়িটা গার্লফ্রেন্ডকে গিফট করবো। গার্লফ্রেন্ড আমার অনেক রোমান্টিক। ফোন দিয়েই বলে বাবু আই লাভ ইউ। বাবু ডাকটা শুনলেই নিজেকে বাচ্চা বাচ্চা মনে হয়। ইচ্ছে করে লাফ দিয়ে কুলে উঠে হিসু করে দেই।

আজ বৃষ্টির দিন। গার্লফ্রেন্ডকে কল দিয়ে বললাম তারাতাড়ি দেখা করো তোমার জন্য সারপ্রাইজ আছে। সে খুশিতে বাক-বাকুম করতে করতে বললো তোমার জন্যও আজকে সারপ্রাইজ আছে বাবু! পার্কের এক পাশে বসে বসে বাদামের খোসা খাচ্ছিলাম তখন গার্লফ্রেন্ড এসে হাজির। হাসি দিয়ে বললাম আমার সারপ্রাইজ কোথায়? সে একটা কার্ড দিয়ে বললো নাও। আমি মলিন মুখে কার্ডটা নিয়ে পড়লাম।
গার্লফ্রেন্ড বললো আমাকে ভুলে যাও। রবিবারে আমার বিয়ে। বলেই হাটতে লাগলো। শ্যাওলা পড়া রাস্তায় হঠাৎ ধুম করে শব্দ হলো। চেয়ে দেখি গার্লফ্রেন্ড আমার পিছলা খেয়ে ধুরুম করে পড়ছে। রাস্তায় আধশোয়া অবস্থায় সে আমাকে হাত বাড়িয়ে ডাকছে। আমি মিনমিন করে বললাম বেইমানের এমনি হওয়া উচিত।

ফুটপাতে বসে বসে সিগারেট ফুঁকছি। একটা আধবুড়ো মহিলা এসে বললো শাড়ির দাম কতো? আমি ভ্যাবাচেকা খেয়ে বললাম সাতশো। উনি বললেন পাঁচশো হবে?

শাড়ি বেচে দিয়েছি। গার্লফ্রেন্ডের বান্ধবী কল দিয়ে বললো গার্লফ্রেন্ড নাকি হাত ভেঙ্গে গেছে, হাসপাতালে ভর্তি। তাতে আমার কী? আমিতো খাঁটি সিঙ্গেল।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

নবীন লেখক গল্প প্রতিযোগিতায় সপ্তাহের প্রথম স্থান পাওয়া গল্প “আলমারি থেকে শাড়ি চুরি” – পর্ব আহমেদ

Update Time : 05:16:00 am, Friday, 1 July 2022