4:41 am, Monday, 8 June 2026

নরসিংদীতে মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :: নরসিংদী পৌর এলাকায় জেলা কারাগারের সামনের একটি বাস থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার (৮ জুন) সিলেটের হুমায়ূন চত্বর থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসে ওঠেন ওই বৃদ্ধ। ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় তার নামার কথা থাকলেও তিনি নামেননি।

এ সময় বাসটি নরসিংদীর রায়পুরার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ঘুমন্ত মনে করে ওই বৃদ্ধ যাত্রীকে ডাকাডাকি করেন বাসের সহকারী ও যাত্রীরা।

এ সময় তাকে সিটে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে মহাসড়কের নরসিংদীর ভেলানগরে জেলা কারাগারের সামনে বাসটি থামিয়ে উপস্থিত পুলিশকে অবহিত করেন বাসের চালক ও সহকারী। এ সময় পুলিশ আনুমানিক ৭৫ থেকে ৮০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করলেও পরিচয় শনাক্ত করতে পারেনি। তার সঙ্গে কোনো প্রকার কাগজপত্র বা মোবাইল ফোনও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ওসি সওগাতুল আলম জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীতে মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Update Time : 07:11:58 am, Wednesday, 9 June 2021