12:12 am, Thursday, 13 August 2026

নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে জিহাদি হামলায় ৬ সেনা নিহত

আর্ন্তজাতিক ডেস্ক :: শাদের সীমান্তবর্তী নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে জিহাদি হামলায় ছয়জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

সরকারি রেডিওতে প্রচারিত মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, দিফা অঞ্চলের ব্লাব্রিনে মঙ্গলবারের ওই হামলার পর এলাকাটিতে সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানে ১৭ জিহাদি নিহত হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে কিছু বলা হয়নি। তবে নাইজার প্রায় বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স গ্রুপের জিহাদিদের হামলার শিকার হয়।

মন্ত্রণালয় জানায়, ৪ জুলাই রাত থেকে ৫ জুলাই প্রায় রাত ১টা পর্যন্ত এ হামলা চালানো হয়। পরে সেখানে সৈন্যরা পাল্টা অভিযান চালিয়ে শুত্রুদের উৎখাত করে।

নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিফা অঞ্চলে বিগত তিন দিনের মধ্যে এটি ছিল দ্বিতীয় হামলার ঘটনা। আর এটি শাদ ও নাইজারের সীমান্তবর্তী একটি এলাকা।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।

নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে জিহাদি হামলায় ৬ সেনা নিহত

Update Time : 09:26:27 am, Wednesday, 6 July 2022