6:11 pm, Monday, 11 May 2026

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, দেড় শতাধিক মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় ১৮০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনো ১৫৬ জন নিখোঁজ রয়েছে। ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এবং চার জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের সবাই নিহত হয়েছেন।

নাইজার রাজ্য সরকারের মুখপাত্র মেরি নোয়েল-বারজে জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার ভোরে নাইজার নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটি নাইজার থেকে কেবি রাজ্যে যাচ্ছিল। খবর সিএনএনের।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌকাটি নাইজার নদীতে ডুবে যাওয়ায় এর আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েস অথরিটির স্থানীয় কর্মকর্তা ইউসুফ বিরমা বলেন, নৌকায় ১৮০ জন যাত্রীর ধারণক্ষমতা ছিল না। এখন পর্যন্ত ২০ জনকে জীবিত এবং চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ ১৫৬ জনের সবাই পানির নিচে ডুবে গেছেন।

বেশিরভাগ ভিড়, খারাপ আবহাওয়া এবং রক্ষণাবেক্ষণের অভাবের কারণে নাইজেরিয়ার জলপথে নৌকো ট্র্যাজেডির ঘটনা হরহামেশা ঘটে। বুধবারের ঘটনা সেই তালিকায় সর্বশেষ।

Tag :
About Author Information

Sirajul Islam

পুলিশি হয়রানি ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, দেড় শতাধিক মৃত্যুর আশঙ্কা

Update Time : 08:09:11 am, Thursday, 27 May 2021