5:57 am, Saturday, 16 May 2026

নাটক করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রীর

অনলাইন ডেস্ক: এ সময়ের সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। বেছে বেছে ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি তিনি কাজ করেছেন ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ নামের একটি একক নাটকে। এতে তার সহশিল্পী ছোট পর্দার অভিনেতা আবু হুরায়রা তানভীর। আদর সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। সম্প্রতি গাজীপুরের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ হয়েছে।

নতুন নাটক প্রসঙ্গে জিম বলেন, এ নাটকে মায়া চরিত্রে অভিনয় করেছি। চ্যালেঞ্জিং একটি চরিত্র। তবে কাজটি করে অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছে। কারণ আমি কখনও পান খাইনি। কিন্তু এ নাটকের জন্য অনেকগুলো পান খেতে হয়েছিল। পান খেয়ে জিহ্বার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কয়েক দিন পানি ব্যতীত মুখে কিছু দিতে পারিনি। তবে চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি এটাই ভালো লাগার। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে। জানা গেছে, ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ নাটকটি আজ শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, সুষমা সরকার, হানিফ পালোয়ান প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

নাটক করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রীর

Update Time : 04:12:51 pm, Saturday, 28 October 2023