4:39 am, Monday, 8 June 2026

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ভাই নিহত

ডেস্ক রিপোর্ট :: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৭ মে) সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন কুমিল্লা জেলার চান্দিনার নজরুল ইসলামের ছেলে সুজন (২৮) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল আরাফাত (৩০)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই। ফয়সাল আরাফাত রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও ফয়সাল আহমেদ সুজন বসুন্ধরা গ্রুপে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পর অজ্ঞাত কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ভাই নিহত

Update Time : 07:36:52 am, Monday, 17 May 2021